বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুনাক এর সভানেত্রীর বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

July 07, 2021

মেহেরপুর নিউজ:

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মেহেরপুর জেলা শাখার সভানেত্রী তাহেরা রহমানের বিদায় উপলক্ষে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরের দিকে পুনাকের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। পুনাক মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনাকের জেলা সভানেত্রী ও মেহেরপুর জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি পত্নী তাহেরা রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পুনাক সদস্য মনিরা রহমান, সদর থানার ওসি শাহ দারার পত্নী নাসরিন আক্তার, ডি আই ও-১ ফারুক হোসেনের পত্নী রাবেয়া সুলতানা, ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর পত্নী চম্পা রানী কুন্ডু,এস আই রুমিয়া খাতুন, এএসআই ফারহানা কানিজ, কনস্টেবল উম্মে কুলসুম, ডিবির ওসি জুলফিকার আলীর তনয়া জেনিথ তাহসীন।পরে মেহেরপুর পুনাকের পক্ষ থেকে বিদায় সভানেত্রীকে ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়।।