বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুরহিত সেবাইতাদের প্রশিক্ষণের সমাপ্তি

By মেহেরপুর নিউজ

April 22, 2022

মেহেরপুর নিউজ:

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট,ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরহিত সেবায়েতের দক্ষতা বৃদ্ধি প্রকল্প শীর্ষক প্রকল্প (দ্বিতীয় পর্যায়ে)’র আওতায় মেহেরপুর জেলায় পুরহিত সেবাইতাদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে এ প্রশিক্ষণে শেষ হয়। ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট অশোক কুমার চ্যাটার্জীর সভাপতিত্বে মেহেরপুর নিগমানন্দ সরস্বতী ও শিবালয় আশ্রম মন্দিরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্ত্তী, ধীজেন্দ্রনাথ সরকার, কিশোর পাত্র, সহকারি পরিচালক হ্যাপি সাহা। ৩ দিনের এই প্রশিক্ষণে মেহেরপুরের ৫০ জন পুরোহিত সেবায় অংশগ্রহণ করছে।