বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশের অভিযান\ গাঁজা-ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

March 20, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট,২১ মার্চ মেহেরপুর জেলার পুলিশ রোববার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডাল, গাঁজা উদ্ধারসহ বিভিন্ন মামলার ১৪ আসামিকে আটক করেছে। জানা গেছে, গাংনী থানা পুলিশ এদিন জোড়পুকুরিয়া থেকে জাহান আলীর ছেলে ইলিয়াসকে ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করে। একই দিনে গাংনীর তেরাইল থেকে কেরামত আলীর ছেলে ফজলুকে ২০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। এছাড়াও পুলিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর মামলার ৮ জন সি আর মামলার ৪ জন ও নিয়মিত মামলার ২ জন আসামীকে আটক করে।