অন্যান্য

মেহেরপুরে পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামি আটক॥ চোরাই কাঠ উদ্ধার

By মেহেরপুর নিউজ

November 23, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩  নভেম্বর:

মেহেরপুর জেলা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামিসহ ১৫ জন আটক হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে চোরাই কাঠ। জানা যায়, মেহেরপুর গাংনী থানার পুলিশ মঙ্গলবার উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে ওই গ্রামের রেজাউলের ছেলে সি আর ২৯৮/০৯ মামলায় ৩ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী সিরাজুলকে আটক করে। এ দিকে মুজিবনগর থানার পুলিশ এক অভিযান চালিয়ে ৩০ পিচ চোরাই কাঠ উদ্ধার করেছে।