বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশের জনসচেতনতা মূলক প্রচারণা

By মেহেরপুর নিউজ

July 08, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পুলিশের উদ্যোগে চলমান মহামারি করোনা প্রতিরোধে “মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে জনসচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর পুলিশের একটি দল হোটেল বাজার মোড় এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকাসহ মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে  জনসচেতনতা মূলক প্রচারণা চালান। অযাথা ঘরের বাইরে বের না হওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। একইসাথে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য আহ্বান জানানো হয়।