বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশের দুই সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান

By মেহেরপুর নিউজ

November 16, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধাক্রম অনুসারে কনস্টেবল হতে এএসআই(নিঃ) ও এটিএসআই পদে পদোন্নতি প্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পড়িয়ে দেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাচ পরিয়ে দেওয়া হয়।

পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদ্বয়কে অভিনন্দন জানান এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে পূর্বের থেকে আরো বেগবান হয়ে সদাশয় সরকারের উন্নয়নের আলোকে সম্মানিত নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।