বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশের দুই সদস্যকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

September 26, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশে কর্মরত এটিএসআই বাবুল এবং কনস্টেবল আমিনুল ইসলাম চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইনে পুলিশের দুই সদস্যকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী এটিএসআই বাবুল, কনস্টেবল আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) আব্দুল করিম।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের ২ সদস্যকে উপহার সামগ্রীসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশ মেহেরপুর এর পক্ষ থেকে মেহেরপুর জেলার পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা’র এর নির্দেশে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত পুলিশ পিকআপ গাড়িতে করে তাদেরকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

বিদায়ী পুলিশের দুই সদস্য বিদায় বেলায় এমন সম্মানজনক বিদায় পেয়ে পুলিশ সুপারকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় তারা আবেগাপ্লূত হয়ে পড়েন। পুলিশ সদস্যদের বিদায় বেলায় এমন মহতী উদ্যোগ নেয়ার ফলে মেহেরপুর জেলা পুলিশের প্রত্যেক পুলিশ সদস্যের মনোবল বৃদ্ধি পেয়েছে।