মেহেরপুর নিউজ,০২ সেপ্টেম্বর: ছেলের বৌ এর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় আদালত শাশুড়িকে কারাগারে পাটাবার নির্দেশ দেওয়ার পর কয়েদি খানায় আসামি জ্ঞান হারিয়ে ফেললে দুই মহিলা পুলিশ সেবা দিয়ে জমেলা খাতুন নামের ঐ মহিলা আসামিকে সুস্থ করে তোলার নজির সৃষ্টি করলেন। যানাগেছে ঝিনাইদাহ জনৈক আবুল কাশেমের স্ত্রী জামেলা খাতুন বুধবার মেহেরপুরের আদালতে তার ছেলের বৌ ডলির দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় হাজিরা দিতে আসেন। আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। পুলিশ তাকে কয়েদি খানায় এনে রাখার পর হটাৎ করেই জামেলা খাতুন জ্ঞান হারিয়ে ফেলে পরে কোর্টে কর্তব্যরত দুইজন মহিলা পুলিশ দূত তাকে সেবা দিয়ে সুস্থ করে তোলেন। এঘটনায় সেখানে উপস্থিত অনেকেই পুলিশের এই সেবা দানের প্রশংসা করেন।