বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশের সোর্সকে গলাকেটে হত্যা

By মেহেরপুর নিউজ

December 03, 2017

মেহেরপুর নিউজ, ৩ ডিসেম্বরঃ মেহেরপুর শহরের শিশু বাগানপাড়ায় আব্দুর রাজ্জাক (৪০) নামের এক পুলিশের সোর্সকে গলাকেটে হত্যা করেছে দূবৃত্তরা। রবিবার সন্ধ্যায় শিশুবাগানপাড়ার পৌর নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পিছনের মাঠে তাকে হত্যা করা হয়। নিহত আবদুর রাজ্জাক একই পাড়ার মৃত ওমর আলীর ছেলে। সে মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল হিসেবে কাজ করতো। স্থানীয়রা জানান, নিহত রাজ্জাক ও গাংনীর সাব্বির হোসেন ঘটনাস্থলে গল্প করছিল। এসময় কয়েকজন যুবক এসে তাকে এলো পাতাড়ি কোপাতে থাকে। এক সময় সে মাটিতে লুটিতে পড়লে তাকে গলাকেটে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় দূবৃত্তরা। এসময় সাব্বির হোসেন পালিয়ে রাজ্জাকের বাড়ির লোকজনকে খবর দেয়। তবে হত্যাকান্ডের পর থেকে সাব্বির হোসেন কেও পাওয়া যাচ্ছেনা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত সম্পন্ন করে লাশ উদ্ধার করেছে।

নিহতের ছোট ভাই ওয়াসিম সাংবাদিকদের বলেন, তার ভাই এলাকার মাদক সেবন কারী ও মাদক ব্যবসায়ীদের নাম ধাম পুলিশকে অবহিত করার কারণেই মাদক সেবনকারীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এ হত্যাকান্ডের বিচার চাই। মেহেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম নিহত রাজ্জাক পুলিশের সোর্স হিসেবে কাজ করতো বলে নিশ্চিত করেছেন। মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিকল্পিতভাবেই পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।