মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মার্চ: ১২ মার্চ ঢাকা চলো কর্মসূচীতে যোগদানকে সামনে রেখে আটক করা নেতাকর্মীর কারামুক্ত হওয়যায় তাদের সংবর্ধনা দিয়েছে মেহেরপুর পৌর বিএনপি । আজ বৃহস্পতিবার বিএনপি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ কে খায়রুল বাসার প্রমুখ।
সভায় সাবেক এমপি মাসুদ অরুন বলেন, গ্রেফতার নিপিড়ন, নির্যাতন করে গণ- আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। তিনি বলেন, গণতন্ত্র আজ এক ব্যাক্তির হাতে বন্দী। তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবী আদায় করে জনগণের গণতন্ত্র অধিকার ফিরিয়ে আনতে হবে।