বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

December 17, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে পুলিশে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার  দুপুরে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে জেলা পুলিশের উদ্যোগে পুলিশে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এই সংবর্ধনা দেওয়া হয়।

পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এফ এম ফয়সাল। সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশে কর্মরত মুক্তিযোদ্ধােদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।