মেহেরপুর নিউজ:
বাংলাদেশ পুলিশ ও বিআরটি এর ঈদ যাত্রায় শুভ কামনা করে সচেতনতা মূলক সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর বিআরটিএর ইন্সপেক্টর জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, জেলা মটরশ্রমিক ইউনিয়নের নেতা সাখাওয়াত হোসেন সবুজ। সচেতনামূল্যকে সভায় অন্যদের মধ্যে ট্রাফিক সার্জন দ্বীন ইসলাম, মকবুল হোসেন সহ চালক এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।