মেহেরপুর নিউজ:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মেহেরপুরের উদ্যোগে শিশুদের অঙ্কন প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন্স মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছ।পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মেহেরপুর জেলা শাখার সভানেত্রী ও মেহেরপুর পুলিশ সুপারের পত্নী মিসেস তাহেরা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, (হেডকোয়াটার) এসএম ফয়সাল। বক্তব্য রাখেন সদর থানার ওসি শাহ দারা, ডিবির ওসি জুলফিকার আলী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুনাক সদস্য রেবেকা সুলতানা, নাসরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।