বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশ সুপারের সাথে এনজিও প্রতিনিধিদের মতবিনিময়

By মেহেরপুর নিউজ

September 06, 2016

মেহেরপুর নিউজ, ০৬ সেপ্টেম্বর: মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমানের সাথে এনজিও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, গাংনী থানার ওসি মতিউর রহমান, মুজিবনগর থানার আনোয়ার হোসেন, ডিআই ওয়ান সুলাইমান হোসেন, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন, ব্র্যাকের প্রতিনিধি মোসারোফ হোসেন, জনপি বিশ্বাস প্রমুখ।

এসময় পুলিশ সুপার বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।