বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুলিশ সুপারের সদর থানার বার্ষিক পরিদর্শন

By মেহেরপুর নিউজ

June 22, 2023

মেহেরপুর নিউজ: 

মেহেরপুরে পুলিশ সুপার মো রফিউল আলম মেহেরপুর সদর থানার বার্ষিক পরিদর্শন করেছেন। সকালের দিকে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা সদর থানা পরিদর্শন করেন।

পুলিশ সুপার মোঃ রাফিউল আলম সদর থানা প্রাঙ্গণে এসে পৌঁছালে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার সালাম গ্রহণ করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও নন-এফআইআর প্রসিকিউশন দাখিলে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশী কর্মকাণ্ডের প্রতিচ্ছবিস্বরূপ নিয়মিত কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা, ওপেন হাউজডে সভা এবং বিট পুলিশিং সচেতনতামূলক সভা-উঠান বৈঠকের উপর গুরুত্বারোপ করেন। পরিদেশন কালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন,মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।