বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 12, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সিভিল সার্জন অফিস মিলনায়তনে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা স্বাস্হ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.অলোক কুমার দাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান , আনারুল ইসলাম।

অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, লতিফন নেছা লতা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান,কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার ফারুক উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মীর জাকির হোসেন, ডা. ইনজামামুল হক,সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম, তোফজ্জেল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। কর্মশালাই মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ডা.কামরুন নাহার।