মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প এর মসজিদ পাঠাগারের সভাপতি / সম্পাদকদের নিয়ে মতবিনিময় ও নতুন পাঠাগারের পুস্তক ও আলমারি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মতবিনিময় ও নতুন পাঠাগারের পুস্তক ও আলমারি বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে (ভার্চুয়ালি) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম নাজমুল হক।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক সিরাজুম মনির।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মডেল মসজিদের ইমাম মুফতি সাদিকুর রহমান। পরে মেহেরপুর জেলার ১৮ টি পাঠাগারে বই এবং আলমারি বিতরণ করা হয়।