মেহেরপুর নিউজ, ০৭ ফেব্রুয়ারী: মেহেরপুরে ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি ” এই প্রতিপাদ্যে পূবালী ব্যাংক লিমিটেড’র ৫৯ বছর পর্দাপন উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ব্যাংক মিলনায়তনে ব্যাংকের ব্যাবস্থাপক এস এম আশরাফুল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড’র চুয়াডাঙ্গা শাখা ব্যাবস্থাপক কাজী সিহাবুল ইসলাম। অন্যদের মদ্যে বক্তব্য রাখেন অ্যাড. আফরোজা বেগম ফাতেমা, গ্রাহক আমানুল্লাহ, সাইদুর রহমান, মাইফুল ইসলাম, তুহিন উদ্দিন, নিতায় চন্দ্র সাহা প্রমুখ।