বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব” প্রদর্শিত

By মেহেরপুর নিউজ

March 28, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব” প্রদর্শিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব” প্রদর্শিত হয়। পুলিশ সুপার মো রাফিউল আলম, পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব” উপভোগ করেন। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, আজমল হোসেন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বলেন, জাতির পিতার সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য এ চলচিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।