বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পূর্ব শত্রতার জের ধরে যুবককে কুপিয়ে জখম

By মেহেরপুর নিউজ

April 05, 2016

মেহেরপুর নিউজ, ০৫ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামে পূর্ব শত্রতার জের ধরে এক  যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে।জানাগেছে, সদর উপজেলার শালিকা গ্রামের সাবদার আলীর ছেলে আব্দুর রহমানের সাথে একই গ্রামের জানুর ছেলে রাসেলের সাথে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে রাসেল তার কয়েকজন সঙ্গি নিয়ে আব্দুর রহমানের উপর হামলা চালায়। এতে আব্দুর রহমান আহত হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।