টপ নিউজ

মেহেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ১

By মেহেরপুর নিউজ

June 16, 2021

মেহেরপুর নিউজ:

পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের খায়রুল ইসলাম নামের এক ব্যক্তি আহত ।আহত খাইরুল ইসলাম সদর উপজেলার বন্দর গ্রামের নুর ইসলামের ছেলে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বামন পাড়া গ্রামের ইমন, মোস্তাক, সোহাগসহ কয়েক ব্যক্তি খায়রুল ইসলামের উপর হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।