বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কর্মী আহত

By মেহেরপুর নিউজ

August 06, 2021

মেহেরপুর নিউজ :

পূর্ব শত্রুতার জের ধরে মনি খাতুন নামের এক গৃহিণীকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। মনি খাতুন পিরোজপুর গ্রামের ডাবলু শেখের স্ত্রী।

জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আমীর আলীর ছেলে খবোলা ও তার স্ত্রী দুপুরের দিকে মনি খাতুন এর উপরে হামলা চালালে সে আহত হয়। পরে তাকে আহত অবস্থায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।