মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বডার গার্ড (বিজিবি) বাজিতপুর ক্যাম্পের সদস্যরা।অপরদিকে গাংনী উপজেলার আকুবপুর গ্রামে অভিযান চালিয়ে ৮৯ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসাযীকে আটক করেছে র্যাব-৬। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান , এবিষয়ে সদর থানায় একটি সাধারন ডায়রি হয়েছে। বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুস সালাম জানান, আজ বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা সীমান্তের ১১৭/২ এস মেইন পিলারের কাছে জঙ্গলের ভিতরে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় তৈরি ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি সদস্যরা। অপরদিকে, আজ বুধবার বেলা ২ টার দিকে র্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএডি ওয়াফি’র নেতৃত্বে অভিযান চালিয়ে গাংনী উপজেলার ছাতিয়ান নামক স্থান থেকে তাদের আটাক করেন। র্যাবের ডিএডি আব্দুল্লাহিল ওয়াফি মেহেরপুর নিউজকে জানান, একটি নাম্বার বিহীন ওয়ালটন মোটরসাইকেলে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিলের চালান নিয়ে যাওয়ার সময় ছাতিয়ান নামক স্থানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়্। এসময় নাম্বার বিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।