বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশু মারাত্বক আহত

By মেহেরপুর নিউজ

April 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ এপ্রিল: মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশু মারাত্বক আহত হয়েছে। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  সোমবার মেহেরপুর শহরের মল্লিক পাড়া ও সদর উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে ওই ঘটনা ঘটে। জানাগেছে, সোমবার সকালের দিকে মেহেরপুর মল্লিকপাড়ার ল্যাবরেটরী কিন্ডার গার্টেনের প্লে-গ্রুর্পের ছাত্রী লিছা স্কুল ছুটির পর ভ্যানে উঠতে গেলে দ্রুতগামি একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। লিছা মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের লাভলুর মেয়ে। এদিকে একই দিনে মেহেরপুর সদর উপজেলার টুঙ্গিগোপালপুর গ্রামে দ্রুতগামি একটি মটরসাইকেলের ধাক্কায় ওই গ্রামের আজাদের মেয়ে মুনমুনি (৯) আহত হয়। মুনমুনি টুঙ্গি-গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।