মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫ ফেব্রুয়ারি: মেহেরপুরের বল্লভপুর ও গাড়াড়িয়ায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৫ ব্যাক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে এবং ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতরা হলো মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের মেহেরপুর সরকারী মহিলা কলেজের গার্ড আজিম উদ্দিন, গাংনী উপজেলা গাড়াবাড়িয়া গ্রামের ইয়ামিন আলীর ছেলে রাহিবুল , নজরুল ইসলামের শাহিরুল ও আবদুলের ছেলে রানা। অপর ১জন কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। জানা গেছে, শনিবার বিকালে আজিম উদ্দি তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেল যোগে বল্লভপুর থেকে বাড়ি ফেরার পথে বল্লভপুর মোড়ে অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।।এদিকে একই দিনে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে দু’টি আলগামনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়। আহতেদের মধ্যে রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।