অন্যান্য

মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনা ।। ২ শিশু আহত

By মেহেরপুর নিউজ

March 04, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৪ মার্চ: মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ২ শিশু আহত হয়েছে। আহতরা হলো মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আজিজুলের ছেলে নাইম (৬) এবং শ্যামপুর গ্রামের সেলিমের মেয়ে শারমিন (৪)। আহত ২ শিশু মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  মঙ্গলবার বিকালে দিকে এ দুর্ঘটনা দু’টি ঘটে। জানা গেছে, মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামের আজিজুলের ছেলে নাইম রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিযে যায়। এদিকে এর আগে সদর উপজেলার আমঝুপি গইউনিয়নের শ্যামপুর গ্রামের সেলিমের মেয়ে শারমিন রাস্তাপার হওয়ার সময় অপর একটি দ্রুতগামী মোটরস সাইকেল তাকে ধাক্কা দেয়। আহত দু’শিশুকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।