মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ মার্চ: মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুঘটনায় ২ শিশু সহ ৪ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে যাহাদুর নামক এক বৃদ্ধকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার সকালের দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় মেহেরপুর শহরের যাদবপুর সড়কে একটি যাত্রীবাহি রিকসা ও একটি আলগামনের মুখো মুখি সংঘর্ষে রিক্স যাত্রী শহরের হোটেল বাজার এলাকার বাহারুলের স্ত্রী মিনু (৫০) ,জসিউর রহমান বকুলের মেয়ে কাসপিয়া (৪) ও জারা (২) আহত হয় । এলাকাবাসী আলগামন টিকে আটক করে। এ দিকে এর আগে মেহেরপুর মুজিবনগর উপজেলার বল্লভপুর মোড়ে ঔষধ কোম্পানির পিকাপ ভ্যানের সাথে একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক রতন পুর গ্রামের যাহাদুর (৮০) আহত হয়।