মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ এপ্রিল: মেহেরপুরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় শিশু সহ ২জন আহত হয়েছে। আহতরা হলো: মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের নাজাত অালী ও রাইপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী মিলি(৭)। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে নাজাত আলী মোটরসাইকেল যোগে মেহেরপুর আসার পথে শহরের বড়বাজার এলাকায় একই দিক থেকে আসা একটি নসিমন মোটরসাইকেল কে পিছন থেকে ধাক্কা দেয়। এত নাজাত আলী আহত হয়। এদিকে এর আগে সদর উপজেলার রাইপুর গ্রামের জিয়ারুলের মেয়ে মিলি প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে মারাত্মক আহত হয়।