বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় আহত ৪

By মেহেরপুর নিউজ

November 23, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৩  নভেম্বর:

মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মেহেরপুর শহরের গড়পাড়ার জসিম (৪৬), সদর উপজেলার পিরোজপুর গ্রামের আকালী (৩৮) কে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়া হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার মেহেরপুর-ঝাউবাড়িয়া সড়কে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিমসহ ২ জন এবং মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলের কাছে একটি নছিমন উল্টে আকালীসহ ২ জন আহত হয়।