বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় শিবির নেতাসহ আহত-৩

By মেহেরপুর নিউজ

July 03, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুলাই:

মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় জেলা ছাত্র শিবিরের সেক্রেটারিসহ ৩ জন আহত হয়েছে। আহতদের হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  রোববার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম, শিবির কর্মী টুটুলকে নিয়ে একটি মোটর সাইকেল যোগে সদর উপজেলার রাধাকান্তপুর যাবার পথে পথিমধ্যে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে সোটর সাইকেলটি রাস্তার পাশে উল্টে যায়। এতে তারা দু’জনই আহত হয়। তাদেরকে স্থানীয় ক্লিনিকে নেয়া হয়েছে। এদিকে একই দিনে মেহেরপুর কুষ্টিয়া সড়কে গাংলী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় পোড়াপাড়া গ্রামের মফিজুল ইসলামের মেয়ে সাদিয়া (৮) আহত হয়। তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।