বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ৬ শ্রমিক আহত

By মেহেরপুর নিউজ

July 25, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুলাই: মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ৬ মাটিকাটা শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে মেহেরপুর মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের নাজের আলীর ছেলে আরজান (৪০), আমির আলীর ছেলে আমান (৩২) ও কুষ্টিয়া জেলার ভাঙবাড়িয়া গ্রামের মওলা বক্সের ছেলে খোদাজ্জেলকে (৫০) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে একটি আলগামন যোগে একদল মাটি কাটা শ্রমিক সদর উপজেলার ইছাখালী থেকে মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে যাওয়ার পথে সদর উপজেলার গোভীপুর মাঝপাড়ায় বিপরীতগামী একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ শ্রমিক আহত হয়। একই দিন সকালের দিকে মেহেরপুর শহরের ওয়াপদা সড়কে মাটি বোঝাই একটি ট্রাক্টর থেকে কুষ্টিয়া জেলার ভাঙবাড়িয়া গ্রামের মওলা বক্সের ছেলে খোদাজ্জেল পড়ে গেলে সে মারাত্মক আহত হয়।