বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’ জন আহত

By মেহেরপুর নিউজ

September 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ সেপ্টেম্বর : মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আবজেল মন্ডল (৭০) গোলাম রহমান (৫২) নামের দু’জন আহত হয়েছে। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে কত্যবরত ডাক্তার জানান আহতদের অবস্থা আশংকা জনক। জানাগেছে, আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে রাজনগর নামক স্থানে রাজনগর গ্রামের পথচারি আবজেল রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি মটর সাইকেল পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপরে ছিটকে পড়ে গিয়ে মারাত্মক আহত হলে তাকে স্থানিয়রা দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অপর দিকে, শহরের মাতৃসদনের সামনে সদর উপজেলার আমদহ গ্রামের ছহির উদ্দিনের ছেলে গোলাম রহমান সাইকেল যোগে মেহেরপুর শহরে আসার সময় বিপরিত দিক থেকে একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাসে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় । পরে তাকে পথচারিরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।