মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগরে একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় প্রভা নামের ৪র্থ শ্রেনীর এক ছাত্রী মারা গেছে। নিহত প্রভা একই গ্রামের পাঞ্জাব আলীর কন্যা। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রেখেছে। জানা গেছে, আজ সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগর গ্রামের পাঞ্জাব আলীর ৪র্থ শেনীতে পড়ুয়া মেয়ে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামীর একটি যাত্রীবাস তাকে পিছন থেকে ধাক্কা মারে। এত সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। অপরদিকে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা সড়কের যাদবপুর কবরস্থানের কাছে মোটরসাইকেল-সাইকেলের মুখোমিুখি সংঘর্ষে ২ জন মারাত্মত আহত হয়েছে। তারা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহতরা হলো মোটর সাইকেল চালক চুয়াডাঙ্গার হাতিকাটা গ্রামের মজিদুলের ছেলে রানা এবং সাইকেল চালক মেহেরপুর সদর উপজেলার দফরপুর গ্রামের আনারুলের ছেলে আমিরুল্। আহতদের মধ্যে রানা অবস্থা আশংকাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।