অন্যান্য

মেহেরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু সহ আহত ৩

By মেহেরপুর নিউজ

April 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল: মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলো মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের নজরখার ছেলে হাসু খা, পুরন্দরপুর গ্রামের হিসাব উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক এবং সদর উপজেলা হিজুরী গ্রামের মহিবুল ইসলামের ছেলে জুবায়ের (৩)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে হাসু খার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিক জানিয়েছেন।

জানা গেছে, বুধবার বিকালের দিকে মেহেরপুরের মুজিবনগর্ উপজেলার ভবেরপাড়া গ্রামের মাঠে কাজ শেষে ট্রাকটর যোগে বাগোয়ান যাওয়ার পথে পথিমধ্যে বিপরীত গামী একটি ট্রাককে সাইড দিতে গেলে ট্রাকটরটি উল্টে যায়। এতে হাসু খা আব্দুর রাজ্জাক আহত হয়। এদিকে এর আগে সদর উপজেলার হিজুলী গ্রামে একটি মোটরসাইকেলের ধাক্কায় মহিবুলের ছেলে জোবায়ের আহত হয়।