অন্যান্য

মেহেরপুরে পৃথক ২ টি সড়ক দূর্ঘটানায় আহত-৬

By মেহেরপুর নিউজ

December 28, 2010

মেহেরপুর  নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর:

মেহেরপুরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ৬ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে সদর উপজেলার আমদহ ইউপি’র বন্দর গ্রামের জাহির আলীর ছেলে মিন্টু (৩০) এবং শহরের দিঘীরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে উজ্জ্বল (৩৫), মাহাতাব আলীর ছেলে রায়হান (৩০) কে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সোমবার মেহেরপুর সদর উপজেলার আলমপুর-শ্যামপুর সড়কে ও মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ওই দূর্ঘটনা ঘটে। জানা যায়, ঘটনার দিন কপি বোঝাই একটি ট্রাক আলমপুর থেকে শ্যামপুর যাবার পথে পথিমধ্যে ট্রাকটি উল্টে গেলে ৪ শ্রমিক আহত হয়। একই দিনে যাত্রীবাহি একটি নছিমন দিঘীরপাড়া থেকে মদনা যাবার সময় পথিমধ্যে নছিমনটি উল্টে ২ যাত্রী আহত হয়।