মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর:
মেহেরপুরে পৃথক ২ টি সড়ক দূর্ঘটনায় মহিলাসহ ৫ জন মারাত্মক আহত হয়েছে। শুক্রবার মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-বুড়িপোতা সড়কে ওই দূর্ঘটনা দু’টি ঘটে। জানা গেছে, এদিন সন্ধ্যার দিকে মেহেরপুর-বুড়িপোতা সড়কের চারচারার মোড়ে বিজিবি’র একটি জীপ ও পাবলিক ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ইজিবাইক চালক মেহেরপুর শহরের ঈদগাপাড়ার মোক্তার হোসেনের ছেলে টগর (৩৫) ও যাত্রী মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আহমদ আলীর মেয়ে হুসনে আরা (২২) মারাত্মক আহত হয়। এদিকে এর আগে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে দ্রুতগামী একটি মোটর সাইকেল উল্টে মুজাহিদ (১৮), সাইফুল্লাহ খালেদ (১৯) ও আশরাফুল ইসলাম (২৮) আহত হয়। আহতেদের মেহেরপুর জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।