মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মে: রোববার মেহেরপুরে পৃথক ৩ টি সড়ক দূর্ঘটনায় এক ইউপি সদস্য প্রার্থীসহ ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, এদিন দুপুরের দিকে মেহেরপুর-শোলমারী সড়কে সদর উপজেলার তেরঘোরিয়া নামক স্থানে মোটর সাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে শোলমারী গ্রামের কলিমুদ্দিন বিশ্বাসের ছেলে কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্যপ্রার্থী আবুল হাশেম (৪০) ও তানিয়া (১২) আহত হয়। আবুল হাশেম নির্বাচনী প্রচার শেষে নিজ গ্রাম শোলমারী ফেরার পথে তার মোটর সাইকেলের সাথে বিপরীতগামী একটি আলগামনের সংঘর্ষ হয়। এদিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি নামক স্থানে ২টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বারাদী গ্রামের আবুল হোসেনের ছেলে আজিজুল হক (৪২)ও একই গ্রামের ফারুক হোসেন (৩০) আহত হয়। একই দিন বিকেলে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় ২ টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘষে শিক্ষক নেতা নাজমূল হক লিটন (৩০), আওয়াল (২৬), ও সেলিম (২২) আহত হয়। আহতদের মধ্যে হাশেম,ক। আজিজুল ও শিক্ষক লিটনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।