বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পেশাজীবী গাড়ি চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ

By মেহেরপুর নিউজ

November 18, 2018

মেহেরপুর নিউজ, ১৮ নভেম্বর: মেহেরপুর বিআরটিএ এর উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগীতায় পেশাজীবী গাড়ির চালকদের দিনব্যাপী ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর বিআরটিএ এর অফিস কার্যালয়ে এ প্রশিক্ষন প্রদান করা হয়। বিআরটিএ সহকারি পরিচালক আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মো: তৌফিকুর রহমান।

বক্তব্য রাখেন টি আই ইসমাইল হোসেন, পরিদর্শক এস এম সবুজ, জেলা ট্রাক লরি শ্রমিক ইউনিয়নরে সভাপতি কদর আলী।