টপ নিউজ

মেহেরপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট অব্যাহত

By মেহেরপুর নিউজ

July 02, 2019

মেহেরপুর নিউজ, ০২ জুলাই:

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা, পিএফ, গ্রাচ্যুইটির শতভাগ ও পেনশন প্রথা চালু করণের এক দফা দাবিতে মেহেরপুরের দুটি পৌরসভায় দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচী আন্দোলন পালন করছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

অবস্থান কর্মসূচী পালন করায় মেহেরপুর ও গাংনী পৌরসভায় কোন ধরণের নাগরিক সেবা প্রদান করা হয়নি। পৌরবাসীরা নাগরিক সেবা নিতে গিয়ে সেবা বঞ্চিত হয়ে ফিরে গেছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে মেহেরপুর অক্সর্ফোড প্রাঙ্গনে তারা এ কর্মসূচী শুরু করেছেন। দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী চলবে।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ও মেহেরপুর পৌরসভার সচিব তফিকুল আলমের নেতৃত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য দেন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শামিম রেজা, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান দিপু, সহকারি প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপ-সহকারি প্রকৌশলী মাজেদুল হক, স্যানিটারি ইন্সপেক্টর মনিরুল ইসলাম খান, আব্দুল মান্নান খান, শফিউদ্দিন, কনিকা পারভিন, হাবিবুর রহমান,গাংনী শাখার সবাপতি আজজিুল হক ,সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।