মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মেহেরপুরের আওতাভুক্ত পৌরসভার ভাতা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায়, শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকন,শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ।