টপ নিউজ

মেহেরপুরে পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ

By মেহেরপুর নিউজ

June 02, 2019

মেহেরপুর নিউজ, ২ জুন: মেহেরপুর পৌরসভার উদ্যোগে রবিবার সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। রবিবার সকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পৌর এলাকার ৪ হাজার ৬২৩ জনকে ১৫ কেজি করে চাল প্রদান করা হবে। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে চাল বিতরণ করেন। এসময় প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, কাউন্সিলর জাফর ইকবাল, আল মামুন, নুরুল আশরাফ রাজিব, শাকিল রাব্বি, শিউলি আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।