বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৌর কাউন্সিলরদের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

January 30, 2017

মেহেরপুর নিউজ, ৩০ জানুয়ারী: পৌর কাউন্সিলরদের বৈষম্যমূলক ও অসম্মানজনক মাসিক সম্মানীভাতা বৃদ্ধির প্রতিবাদে এবং সম্মানী বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে মেহেরপুর মানববন্ধন কর্মসূচি পালন করেন মেহেরপুর জেলার পৌর কাউন্সিলরা।

সোমবার সকালে মেহেরপুর জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে জেলা পৌর কাউন্সিলর এসোসিয়েশনের আহবায়ক আল মামুনের নেতেৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে যুগ্ম আহবায়ক নবীরুল ইসলাম, কাউন্সিলর মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, সাইদুর রহমান, আসাদুর রহমান, মিজানুর রহমান, বাবুল আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন, স্থানীয় পর্যায়ে সকল প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের সম্মানজনক সম্মানী প্রদান করা হলেও পৌর কাউন্সিলরদের অসম্মানজনক ভাতা প্রদান করা হচ্ছে। এসময় তারা পৌর কাউন্সিলদের সম্মানজনক ভাতা দাবি জানান।

এর আগে জেলা আহবায়ক আল মামুনের নেতেৃতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করেন কাউন্সিলরা।