বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৌর মেয়রের শীত বস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 06, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরের দিকে পৌরসভা প্রাঙ্গণে শীত বস্ত্র বিতরণ করা হয়।

পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থাকে পৌর এলাকার পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় তিনি শীতার্তদের পাশে দাঁড়াতে পারে নিজেকে খুশি বলে মন্তব্য করেন, একই সাথে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, বাপ্পি, হামিদা খাতুন, আলপনা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।