বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পৌর মেয়রের উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ

By মেহেরপুর নিউজ

May 01, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পৌরসভার কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন। একই সাথে সারাদিন শহরের বিভিন্ন এলাকায়  জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করে মাইকে প্রচারণা চালানো হয়।