মেহেরপুর নিউজ, ২৭ নভেম্বর: মেহেরপুর পৌর মেয়রের সাধে বড়বাজারের তহবাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পৌরসভার হলরুমে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন তহবাজার ব্যবসাযী সমিতির সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ব্যবসায়ী আব্দুর রহমান, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, কাউন্সিলর মীর জাহাঙ্গীর, আল মামুন, সৈয়দ বাপ্পি, শাকিল রাব্বি ইভান, জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, সোহেল রানা ডলার প্রমুখ।