মেহেরপুর নিউজ;
মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামে প্রতিপক্ষের আঘাতে আজিবর হোসেন (৫৫) নামের এক যুবক আহত হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে আজিবার হোসেন এর নিজ বাসভবনে এসে কয়েকজন যুবক তাকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। আজিবর হোসেনের স্ত্রী বিউটি খাতুন মেহেরপূর্নিউজ কে জানাই, আমদাহ গ্রামের জাহিদ এর ছেলে রুবেল(৩০) ও তার স্ত্রী সিমা খাতুন, তার মাকে অত্যাচার করে, তার মা রঙ্গিলা খাতুন আমাকে এসব বিষয়ে বললে আমি তা শুনি, আর এই শোনার কারণেই আজ সকাল আনুমানিক নয়টার দিকে রুবেল কয়েকজন যুবককে ভাড়া করে আমাদের বাসায় নিয়ে এসে আমাদের বাড়ি ভাঙচুর করে এবং আমার স্বামীকে বাঁশ দিয়ে মাথায় এলোপাতাড়িভাবে আঘাত করে।
এলাকাবাসীরা উদ্ধার করে আজিবার হোসেন কে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।