বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১

By মেহেরপুর নিউজ

April 05, 2018

মেহেরপুর নিউজ, ০৫ এপ্রিল: ছাগলের ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রবিউল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছে।

বৃহষ্পতিবার সকালে সদর উপজেলার বন্দর গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, মনোর উদ্দিনের ছেলে রবিউল ইসলামের একটি ছাগল প্রতিবেশি জহিরুল ইসলামের জমির ক্ষেত খায়। ঔই ঘটনায় জহিরুল ছাগল আটক করে পন্ডে পাঠায়। এতে রবিউল প্রতিবাদ করলে তার উপর হামলা চালানো হয়।

আহত রবিউলকে মেহেরপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।