মেহেরপুর নিউজ, ১ এপ্রিল : মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসুচীর আওতায় সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার কুতুবপুর স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
কুতুবপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেনর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার (অঃদাঃ) নরেশ গাইন, অফিস সহকারী মামুন আহম্মদ। এর আগে সেখানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।