বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

December 03, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার মধ্যে দিয়ে ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণে প্রতিবন্ধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সহকারি প্রধান শিক্ষক এনামুল হক মেহেরপুর জেলা প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের কর্মকর্তা তুলসি কুমার পাল। বক্তব্য রাখেন ফাইল উদ্দিন, এনামুল হক, শফিকুর রহমান সুরুজ, কামরুজ্জামান প্রমূখ। পরে সেখানে প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।