অন্যান্য

মেহেরপুরে প্রতিবন্ধীদের হাতের লেখা প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

March 30, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩০ মার্চ: মেহেরপুর প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের হাতের লেখা প্রতিযোগীতা ও বিজয়ীদের মদ্যে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। রোববার সকালে প্রতিবন্ধী সংস্থা কার্যালয় প্রাঙ্গনে প্রতিবন্ধী সংস্থার সভাপতি ফরিদ হোসেনের সভাপতিত্বে পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন অফিসার শাহানাজ পারভিন, প্রাক্তন শিক্ষক বদরুন নাহার, প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম।পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।